হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন শিথিলের ঘোষণায় সড়কে মানুষ ও যান চলাচল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। এতে করে সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল।

আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগ, রামপুরা বাজার ও রামপুরা টেলিভিশন সেন্টার এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। 

দেখা যায় সড়কে বাস ও সিএনজি ছাড়া সব ধরনের যানবাহন চলছে। মোটরবাইকে দুজন করে চলতেও দেখা গেছে। তবে রিকশার আধিপত্য এখনো সড়কে বেশি রয়েছে।

রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে পুলিশের চেকপোস্ট থাকলেও পুলিশকে তেমন তৎপর থাকতে চোখে পড়েনি।
 
চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এভাবে লকডাউন দেওয়ার কোনো মানে নেই। সব মানুষ বাইরে। আমরা কীভাবে এত মানুষকে নিয়ন্ত্রণ করব। জিজ্ঞাসা করলেই নানা অজুহাত। এত মানুষকে তো আর জিজ্ঞাসা করা সম্ভব না।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে