হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’, পরিবারের দাবি মানসিকভাবে অসুস্থ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. অনিক শেখ (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর-বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

অনিক বালাশুর-বাগানবাড়ি এলাকার নুর ইসলাম ও শারমিন বেগমের একমাত্র ছেলে।

প্রতিবেশীরা জানায়, অনিকের বাবা নুর ইসলাম কুয়েত প্রবাসী। তাঁর বাড়ি পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার শিকারপুর গ্রামে। শ্রীনগর উপজেলার বালাশুর-বাগানবাড়ি এলাকায় জমি কিনে থাকতে শুরু করেন। আজ সকালে অনিক তাঁর খালা রানু বেগমের বসত ঘরে আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অনিকের নানি পারুল বেগম বলেন, অনিক মানসিকভাবে অসুস্থ ছিল। সে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। দুর্ঘটনার ভয়ে অনিকের মা–বাবা মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি। সে অভিমান করে আত্মহত্যা পথ বেছে নেয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, অনিক শেখ (১৬) নামে এক তরুণের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল