হোম > সারা দেশ > ঢাকা

নৈরাজ্য হলে পুলিশ কঠোর অবস্থান নেবে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান।

ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা

যাত্রাবাড়ীতে যৌতুকের জন্য স্ত্রীকে আটকে রেখে নির্যাতন, ১১ দিনেও মামলা নেয়নি পুলিশ

আশুলিয়ায় যুবক হত্যা: দেড় বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

জাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনের শাস্তি

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা লাখ টাকা

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে ৬ এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

ড্যাফোডিলের শিক্ষার্থী তালহা হত্যা: ‘গোপনে’ কারাগার থেকে মুক্তি, ফের গ্রেপ্তার সেই মিলন

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার মাসুম