হোম > সারা দেশ > ঢাকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

জবি প্রতিনিধি‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দ্য ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।

‎আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎জানা গেছে, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় লাভ করে। খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

‎সংঘর্ষ চলাকালে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব মাদবর, আমার দেশ পত্রিকার লিমন ইসলামসহ ইসলামিক স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। তাঁরা সবাই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।

‎ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ অন্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, আহত ১

ঢাকার যানজট : এপ্রিলেই পরিবর্তনের প্রত্যাশা

উত্তরায় গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

বিদেশে পালানোর কাজে এসে যুবদল নেতা হত্যার ২ আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে

যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড: অস্ত্র-গুলিসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভাষানটেক সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন