হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মনোনয়নপত্র জমা চলাকালে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার একটু পর জাতীয় পার্টির ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ মনোনয়ন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎই বিভাগীয় কমিশনার কার্যালয়ের গ্যারেজের ওপর থাকা কড়ইগাছের পাশে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়।

সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলেও জানা যায়নি। তবে বিস্ফোরণের ঘটনার পরপরই ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে আসে বিজিবি ও পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে তো সবাই ছিলেন। ধারণা করা হচ্ছে, ককটেলটা বাইরে থেকে ছোড়া হয়েছে।’

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ‎

‎রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মুহসীন হল মাঠে বিশ্বকাপের ম্যাচ দেখলেন মেসির বন্ধু রুলি, সঙ্গে আর্জেন্টাইন রাষ্ট্রদূত

খেলা দেখতে যাওয়ার সময় ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন