হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক-আরোহী নিহত

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় একটি লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. রকি (৩৯) ও আরোহী মনির উদ্দিন হিরো (৩৭) নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতু মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রকি রাজশাহীর বোয়ালিয়া উপজেলার আসাম গ্রামের মো. সেন্টুর ছেলে এবং মনির একই উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। তাঁরা দুজন বন্ধু ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র মো. ইউসুফ আলী বলেন, জসীমউদ্‌দীন মোড়ে উড়াল সেতুর শেষ মাথায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে যায়। লরিটিও ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ সরকারি মৈত্রী হাসপাতালে আনা হয়। সেখানে পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত দুজনের মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নাম-ঠিকানা জানা যায়। তাঁদের মোবাইল ফোন থেকে কল করে স্বজন ও সহকর্মীদের দুর্ঘটনার সংবাদ জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ। আজ মঙ্গলবার তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জড়িত লরিসহ এর চালক নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। চালককে আদালতে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের আহ্বান

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

সচিবালয় ও যমুনা এলাকায় নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

‘খুন্তি গরম করে দেওয়া হতো ছ্যাঁকা, শরীর কেটে নিজেরাই করত সেলাই’

প্রাথমিকের ৮৭ শতাংশ শিক্ষক পেশাবহির্ভূত কাজে যুক্ত, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

সাবেক সচিব হালিম ও অতিরিক্ত সচিব সবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, রাজধানীতে যানজট

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ