হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে সৈকত দাস (১৭) নামের এই কিশোরের লাশ উদ্ধার করে। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি নীলকুঠি বিচারপতির ঘাটের পাশের নদীতে নিখোঁজ হয় সৈকত। রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সৈকত দাস (১৭) মনোহরদী উপজেলার চেচরি গ্রামের রাষ মহন দাসের ছেলে। 

স্থানীয়রা জানান, সৈকত আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বেলা ৩টায় সমবয়সী কয়েকজন কিশোরের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় সৈকত পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা কিশোররা তার স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সোমবার সকালে ডুবুরিরা আবার নদীতে নামেন ও লাশ উদ্ধার করে রায়পুরা থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন। 

রায়পুরা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোরের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে