হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বৃদ্ধা ভিক্ষুকের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পেছন থেকে আজ শুক্রবার সকালে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। পুলিশ জানায়, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই বৃদ্ধা ভিক্ষা করতেন। তবে তাঁর বাড়ি কোথায় বা তিনি কোথায় থাকতেন, তা তাঁরা জানেন না।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। উপস্থিত কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। পিবিআই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসআই আরও বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে গলায় রশি প্যাঁচানো দেখে মনে করা যেতে পারে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপরও মৃত্যুর নিশ্চিত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হাটের তারকা ‘টাইসন’ দাম ১১ লাখ টাকা

নির্দেশনা উপেক্ষিত, রাজধানীতে অবৈধ পশুর হাট

জমে উঠেছে কোরবানির পশুর হাট

কেরানীগঞ্জে মহাসড়ক থেকে গরু সরানোর নির্দেশ, ২ ইজারাদারকে জরিমানা

কালশী বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

গাবতলী থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজট

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মিরপুরে কালশী এলাকায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট