হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর অসুস্থ হয়ে এক ভোটার মারা গেছেন। তাঁর নাম আবু সাঈদ সরকার (৫৩)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় আবু সাঈদ সরকারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর পর তাঁকে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তাদের বর্তমানে বাসা রাজধানীর মুগদার মানিকনগর এলাকায়। তবে এর আগে তাঁরা থাকতেন যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। সে জন্য সেখানকার ভোটার তাঁর বাবা-মা। তাঁর বাবা-মা সকালে মানিকনগরের বাসা থেকে বের হয়ে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের চতুর্থ তলার বুথে ওঠার সময় তৃতীয় তলার সিঁড়িতেই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা। তখন বাবাকে ধরে তাঁর মা চতুর্থ তলায় নিয়ে যান। সেখানে আবু সাঈদের শারীরিক অবস্থা আরও অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাঁকে মৃত বলে জানান চিকিৎসক।

ফারহান ইশরাক আরও জানান, তার বাবার হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাঁর বাবাকে আজ সকালে মা ভোটকেন্দ্রে যেতে না অনুরোধ করেছিলেন। তবে পছন্দের প্রতীকে ভোট দিতে মাকে নিয়ে তাঁর বাবা কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু ভোট দেওয়া হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুণ্ড জানান, আবু সাঈদের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ঢাকা-১৪: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভোটার উপস্থিতি

ঢাকা–৬: নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বসিত নারী ভোটাররা

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক, ঐতিহাসিক নির্বাচন হচ্ছে: ডিএমপি কমিশনার

গৌরনদীর এক কেন্দ্রে সাড়ে ১২টা পর্যন্ত হিন্দু অধ্যুষিত কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশের বেশি

ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা, সেনাবাহিনীর হস্তক্ষেপ

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি