হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর শ্যাওড়া রেলগেট এলাকায় (১৩) বছরের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শেওড়া রেলগেট এলাকায় একটি মুদিদোকানের পাশে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই যুবককেও আটক করা হয়। পরে কিশোরীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

রফিকুল হক বলেন, ওই কিশোরী বাক্‌প্রতিবন্ধী ও ভবঘুরে। স্থানীয় এক মুদি দোকানদার বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে