হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ফুটপাত ও পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাত এবং পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ থেকে ৭০টি টং দোকান, একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ এবং দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়কের ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় এবং আজমপুরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে। 

উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক এবং ১২ নম্বর সেক্টরের উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাজিয়া আফরীন। অপরদিকে আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জুলকার নায়ন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার শাহ মখদুম অ্যাভিনিউ সড়ক রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ অভিযান সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। পরবর্তীতে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে গিয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।’ তিনি বলেন, ‘অভিযানকালে আনুমানিক ৬০ থেকে ৭০টি রাস্তা দখল এবং ড্রেন দখল করে ফুটপাতের ভ্রাম্যমাণ, ভাসমান অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তায় দখল করায় উত্তরার ১২-১৩ নম্বর সেক্টরের মোড়ের দুটি দোকানকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৬ নম্বর সেক্টরের আজমপুরের পরিত্যক্ত পাবলিক টয়লেট উচ্ছেদ অভিযান দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। যা ছিল আমাদের স্পেশাল একটি অভিযান।’ তিনি বলেন, পাবলিক টয়লেটটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। কোন কাজে ব্যবহার হচ্ছিল না। সেখানে মাদকের আখড়া তৈরি হয়েছিল। 

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উত্তরা পূর্ব এবং উত্তরা পশ্চিম থানা-পুলিশ সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে