হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার এক পাঙাশের দাম ৩২ হাজার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জালে আটকা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩২ হাজার টাকা দামে। 

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে বাসুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে বাসুদেব হলদার বলেন, ‘ভোরে আমরা কয়েকজন নদীতে মাছ শিকারে যাই। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেললেও মাছের দেখা পাইনি। সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলি। সেখান থেকে জাল তুলতেই কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারে বড় কিছু আটকা পড়েছে। নদী থেকে নৌকায় জাল তুলে দেখি বিশাল বড় একটি পাঙাশ আটকা পড়েছে।’ 

‘সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটির ওজন দিয়ে দেখি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। যুক্ত করেন জেলে বাসুদেব হলদার। 

মাছ ব‍্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় পাঙাশটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। কেজিপ্রতি ৫০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’

 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে