হোম > সারা দেশ > ঢাকা

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপ করা হয়েছে। মানব পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালত থেকে হাজতে নেওয়ার পথে তাঁর ওপর পচা ডিম নিক্ষেপ করেন এক ব্যক্তি।

জানা গেছে, তাঁকে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। এর মধ্যে এক ব্যক্তি ডিম নিক্ষেপ করতে থাকেন।

বয়স্ক এবং দাড়িওয়ালা ওই ব্যক্তি বিভিন্ন টিভি চ্যানেলকে বলেন, তিনি ১০টি পচা ডিম নিক্ষেপ করেছেন। ডিমগুলো তিনি বাসা থেকে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ছয়-সাতটি ডিম তাঁর গায়ে লেগেছে। বাকিগুলো পুলিশের গায়ে লেগেছে। অসাবধানতাবশত পুলিশের গায়ে লাগায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে আরও কিছু মারা হবে।

কেন পচা ডিম মারা হলো—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে একসময় রিমান্ডে নিয়ে মারধর করা হয়েছিল। এই রাগে তিনি পচা ডিম মেরেছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।

বিকেল ৫টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাঁকে আদালতে নেওয়া হয়।

তাঁকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আদালতে হাজির করা হয়।

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার