হোম > সারা দেশ > ঢাকা

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ধানমন্ডিতে ৬ মার্চ আয়োজিত হয় ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসীর আয়োজনে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‘শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ৬ মার্চ ঢাকার ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই অনুষ্ঠানস্থল মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।

ধানমন্ডিতে ৬ মার্চ আয়োজিত হয় ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানের আয়োজক আইটি বিশেষজ্ঞ মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ডা. বদরুল হায়দার চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত মোহাম্মদ জসিম উদ্দিন, খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সাংবাদিক সালেক নাছির উদ্দিন, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন, আজকের পত্রিকার মার্কেটিং বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দিলরুবা আক্তার, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, মনট্রিয়াল অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সেলিম উদ্দিন রিয়াদ, মিরসরাই কণ্ঠের সম্পাদক মো. শামসুদ্দিন শামস।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নিজ এলাকার মানুষদের মাঝে আত্মিক সংযোগ, সহযোগিতা ও নানামুখী উন্নয়নের লক্ষ্যে একটি অরাজনৈতিক সুসংগঠিত প্ল্যাটফর্ম জরুরি। ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে। এ সময় তাঁরা এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মালয়েশিয়ায় নিখোঁজ হয়ে ১৫ বছর জঙ্গলে কাটানো আমির দেশে ফিরছেন

দেড় মাসের সন্তানসহ দুপুরে কারাগারে, রাতে জামিন পেলেন যুব মহিলা লীগের কর্মী

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

যুক্তরাজ্যে নিশ্চিত ভিসা ও চাকরির প্রলোভনে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

শিক্ষার্থী পরিচয়ে এক মাস ধরে ঢামেকে আসছিলেন তরুণী

রাজধানীতে তার ‘চুরির সময়’ বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী নিহত

সাবেক সেনা কর্মকর্তা নাজিমের স্ত্রী-ছেলের আয়কর নথি সরবরাহের নির্দেশ

চিকিৎসককে হামলা: ২০ হাজার টাকায় সন্ত্রাসী ভাড়া, নেপথ্যে টেন্ডার দ্বন্দ্ব