হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি সোলায়মান হক ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তাঁর স্ত্রী আকতারী জোয়ার্দ্দারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) মামলা দুটি করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রথম মামলার এজাহারে বলা হয়, আসামি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৭৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া ১৫ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৫৫৮ টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধ করেছেন।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে সোলায়মান হক জোয়ার্দ্দার ও তাঁর স্ত্রী আকতারী জোয়ার্দ্দারকে। এই মামলার এজাহারে বলা হয়, আকতারী তাঁর স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া ৭ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং করেছেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে