হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল নিরাপত্তা বিধি মেনেই চলছে: ডিএমটিসিএল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান মেনেই চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ বুধবার ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল সম্পূর্ণ নিরাপদভাবে চলাচল করছে। যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

রাজধানীর ফার্মগেটে গত রোববার মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পরিদর্শনের পর পুনরায় চালু করা হয়।

ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার কারণ শনাক্ত ও প্রতিরোধমূলক পদক্ষেপের সুপারিশ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল