হোম > সারা দেশ > নরসিংদী

সুনামগঞ্জে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

অভিযানে গ্রেপ্তার অপহরণকারী মো. বাহাদুর ইসলাম। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তার হওয়া অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।  

র‍্যাব জানায়, ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ওই কিশোরীকে (১৩) জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তাঁর সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুন দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজারসংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নরসিংদী র‍্যাব ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিশ্বম্ভরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে