হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। আজ বুধবার আদালতে হাজির করার পর শাজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’

তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করব?

উত্তরে শাজাহান খান বলেন, ‘দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি।’

ওই সাংবাদিক আবার বলেন, ‘সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন।’ তখন শাহজাহান খান বলেন, ‘আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।’

এরপর তাকে আদালত থেকে নামিয়ে আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়ার সময় আরেক সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘আপনি এত হাসেন কেন?’

শাহজাহান খান বলেন, ‘আমি সব সময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।’

এ সময় আরেক সাংবাদিক কেমন আছেন জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে