হোম > সারা দেশ > ঢাকা

ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ আহত ৫ 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ পাঁচজন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ফায়ারম্যান মেহেদী হাসান (২৩)। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫)। এছাড়া দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩) ঢাকা মেডিকেলে ভর্তি। 

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বারৈ জানান, এনেক্স টাওয়ারের চতুর্থ তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাঁকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুই জন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তা গুরুতর নয়।

জাফর ইকবাল, ঢাবির মাকসুদ কামালসহ আটজনের বিষয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন

কেন্দ্রীয় কারাগারে বন্দী আসামির ঢামেকে মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের নাম: ঢাবি উপাচার্য

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তায় প্রবেশ শিক্ষার্থীদের

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার