হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে প্রধান শিক্ষকের দুর্নীতি, বেতন বৃদ্ধি স্থগিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপপরিচালক মির্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। 

আজ রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাইনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অফিস আদেশে বলা হয়েছে, মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলা রুজু হওয়ায় তার লিখিত জবাব, ব্যক্তিগত শুনানি ও রেকর্ডপত্রাদি পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (২) (খ) মোতাবেক এক বছরের জন্য একটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হলো। 

এতে আরও বলা হয়েছে, স্থগিতকৃত বেতন বৃদ্ধি-পরবর্তী বকেয়া হিসেবেও প্রাপ্য হবে না।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে