হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট চত্বর থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উদ্ধার করা সাউন্ড গ্রেনেড। ছবি: ডিএমপি

‎রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্ট চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা-পুলিশ। ‎আজ রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করা হয়। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। ‎

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। ‎

‎শাহবাগ থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে বোম্ব ডিসপোজাল টিম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে গ্রেনেডগুলো নিরাপদে সরিয়ে নেয়। ‎

‎পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। ‎

‎পুলিশ জানিয়েছে, কে বা কারা এসব গ্রেনেড সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল বদলের সময় শিশুর অক্সিজেন মাস্ক খোলার অভিযোগ, কিছুক্ষণ পর মৃত্যু

মুগদা হাসপাতালে চিকিৎসাধীন নারীকে মারধর, যুবক আটক

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন