হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল‍্যানপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), মাহেন্দ্রর যাত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)। 

রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ের দিকে একটি মাহেন্দ্র আসছিল। এ সময় কল‍্যানপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

দেলোয়ার হোসেন আরও জানান, ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকসহ চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো