হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ তিনজন ৩ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

রিমান্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন ভাটারা থানা আওয়ামী লীগের নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।

আজ গ্রেপ্তার তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাতে ভাটারায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর রোববার কারাগারে পাঠানো হয়েছিল। একই দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর ভাটারা থানার এসআই মো. ফরহাদ কালাম সুজন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে তাঁদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোড়া ছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ছানোয়ার। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ঢাবির হলে তোফাজ্জল হত্যা: পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ

জনগণের ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা নেই: সাবেক উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের অনিয়ম-দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

ডিএনসিসিতে বিতরণের প্রথম দিনে ফ্যামিলি কার্ড পেল ৫০৯ পরিবার

রাজধানীর আজিমপুর ও মগবাজারে বাসা থেকে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার

বিপুল মাথার খুলি ও হাড় জব্দ: দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্য করতেন ডেন্টালের দুই শিক্ষার্থী

রেশনিং পদ্ধতির জ্বালানি ঈদযাত্রায় নৈরাজ্য বাড়াবে: যাত্রী কল্যাণ সমিতি

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত