হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে বিপুল সৌদি রিয়ালসহ আটক ১

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ মো. হাসান আলী নামের একজনকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের সিকিউরিটি স্ক্যানিং থেকে আজ সোমবার রাত ৮টা ২০ মিনিটে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক হওয়া হাসান আলী স্টার এক্সপ্রেস লাইনের এসকিউ ৪৪৭ ফ্লাইটের একটি কনসাইনম্যান্টে এসব সৌদি রিয়ালগুলো সিঙ্গাপুর পাচারের চেষ্টা করছিলেন। জব্দকৃত এসব সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশী টাকায় ২০ কোটি টাকা বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান আজকের পত্রিকাকে বলেন, বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হাসান আলী নামের একজনকে আটক করা হয়েছে। বর্তমানে জব্দকৃত সৌদি রিয়াল গণনা চলছে। এসব সৌদি রিয়াল সিঙ্গাপুরে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। 

তিনি বলেন, গণণা শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩