হোম > সারা দেশ > ঢাকা

পিডিবির পরিচালককে হত্যার ‎হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় পরিদপ্তরের পরিচালককে গুলি করে হত্যার হুমকির অভিযোগে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সংস্থার ক্রয় পরিদপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নান্নু মিয়া এ অভিযোগ করেন।

‎আজ বুধবার রাতে জিডির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় পরিদপ্তরের একজন পরিচালক হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সেটা তদন্ত করছি। ‎

‎মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ ডায়েরিতে ওই পরিচালক লিখেছেন, মতিঝিল ওয়াপদা ভবনের ১০ তলায় অবস্থিত আমার অফিস কক্ষে জনৈক আনিস নামের এক ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে আমার সরকারি কাজে বাঁধা দেন। এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটি সদস্য হিসেবে প্রতিবেদন না দেওয়ার জন্য হুমকি প্রদান করেন।

‎‎জিডিতে আরও বলা হয়, ওই ব্যক্তি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলে হুমকি দেন। পকেট থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। এ সময় কক্ষের বাইরে অপেক্ষারত ছিলেন মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ আরও এক ব্যক্তি। যার সিসিটিভি ফুটেজসহ থানায় জমা দেওয়া হয়েছে।

রাজধানীর পল্লবীতে সামান্য ‎তর্কে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, অটোরিকশা চালক গ্রেপ্তার

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বিটিভির অনিয়ম: রাজস্ব খাতে কেনা মালপত্র দেখানো হয় প্রকল্পের

হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রেলে স্টারলিংকের পরিবর্তে নিজস্ব অপটিক্যাল ফাইবার ব্যবহারের আহ্বান

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ কারাগারে ৭ জন

বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা