হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম ইসলাম (২১) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু হৃদয় (২০)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। 

আহত হৃদয় জানান, নাঈমের বাসা চকবাজার বড় কাটারা এলাকায়। তাঁর বাবা মৃত নজরুল ইসলাম। চকবাজারে একটি কসমেটিকসের দোকানের কাজ করতেন নাঈম। রাতে ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে খাবার খাওয়ার জন্য শনির আখড়ায় যাওয়ার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওভারটেক করার সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

হৃদয় আরও জানান, এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। অন্য বন্ধুরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভার থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে। আহত এককজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে