হোম > সারা দেশ > ঢাকা

আবারও গজারিয়া- চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি চালু হবে কাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে আবারও ফেরি চালু হবে আগামীকাল বুধবার। আগামীকাল সকাল ১০টার দিকে গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌরুটে আবার এই ফেরি সার্ভিস চালু হবে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী এ খবর নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকপর্যায়ে স্বর্ণচাঁপা ও সন্ধ্যামালতি  নামে দুটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। পন্টুন স্থাপনের কাজ প্রায় শেষ। কিছু আনুষ্ঠানিকতা শেষে কাল সকালে পুনরায় ফেরি সার্ভিস চালু করার পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের।

গজারিয়া উপজেলায় পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন,‘আগামীকাল গজারিয়া- চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠান থাকবেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যেতে ৫০ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হতো। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মাত্র ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদর থেকে গজারিয়ায় পৌঁছানো যাবে। মেঘনা নদীতে এই ফেরি সার্ভিস চালু হলে জেলা সদর থেকে গজারিয়ায় যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমবে। এর আগে ২০১৮সালের ৩জুন এই নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়। কিন্তু নদীর দুপাড়ের সড়কের বেহাল দশার কারণে অল্প কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়কের প্রশস্ততা বৃদ্ধি এবং মানোন্নয়নের কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে ফলে যানবাহনের সংখ্যা আগের চাইতে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতেই শিশু রামিসার মরদেহ গুমের চেষ্টা

কেরানীগঞ্জে পশু বিক্রি: পাঁচ হাট অর্ধেক দরে, চারটির ইজারাই হয়নি

‎‎থাইল্যান্ড থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

বাচ্চাকে কই রাখবেন—সেই চিন্তা থেকে চাকরি ছাড়েন মায়েরা: সংলাপে বক্তারা

প্রতিবেশীর ফ্ল্যাটে খুন হয় শিশুটি, নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত আটক

বিমানের মিজান রশীদের পদোন্নতি স্থগিত, সাময়িক বরখাস্ত

জাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

রাজধানীতে প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা, ‘প্রেমিকার’ বান্ধবীর জবানবন্দি

হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

দুদকের দুই মামলায় জামিন নাকচ সাবেক বিচারপতি মানিকের