হোম > সারা দেশ > ঢাকা

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তাররা হলেন শিউলি বেগম ওরফে লাকী (৪৬) ও মো. নাদিম হোসেন (৩১)। ছবি: ডিএমপি

রাজধানীর পল্লবীতে এক বাসায় পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শিউলি বেগম ওরফে লাকী (৪৬) ও মো. নাদিম হোসেন (৩১)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত বছরের ৬ অক্টোবর অভিযুক্ত শিউলি বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন পল্লবীর বাসিন্দা সাবিহা মাহবুবা। ৮ অক্টোবর সকাল ৭টায় ওই বাসায় কাজে যোগ দেন শিউলি। সকাল ৯টার দিকে সাবিহা মাহবুবা কর্মস্থলে চলে যান। এ সময় বাসায় তাঁর স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন, তাঁর মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। সাবিহার মা জানান, গৃহকর্মী শিউলি তাঁকে পেঁপে ভাজি খাওয়ালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ সাবিহার।

পরে চলতি বছরের ৩ জানুয়ারি পল্লবী থানায় চুরির মামলা করেন সাবিহা মাহবুবা।

পুলিশ আরও জানায়, মামলার তদন্ত চলাকালে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলিকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে শিউলি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাঁর দেখানো মতে, আদাবর থানায় প্রভা জুয়েলার্স নামে একটি দোকান থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিন প্রতিমন্ত্রী, এক এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবনে অবস্থান

রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

ঢাবির কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক ছাত্রী, বসেছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প

১১৩ বছরের কেসিদে ইনস্টিটিউটের সভাপতি নাসির ও সম্পাদক জামাল

সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার

বসতঘরে আগুনে দম্পতির মৃত্যু

হাওরাঞ্চলে বিপর্যয়ে দায়ীদের বিচার দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

মন্ত্রণালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তিন, মামলা দায়ের

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ ‘কারবারি’ গ্রেপ্তার