হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর সায়েন্স ল্যাবে আজ বেলা ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

রাজধানীর সায়েন্স ল্যাবে আজ বেলা ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

এদিকে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। টিয়ার শেল নিক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থলে অর্ধশতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত

ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে আবারও অভিযোগ