হোম > সারা দেশ > ঢাকা

দোহারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি 

সিফাত হোসেন ওরফে মনি ও মুশফিকুর রহমান ওরফে অপু। ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলেন সিফাত হোসেন ওরফে মনি (২২) ও মুশফিকুর রহমান ওরফে অপু (২২)। তাঁদের মধ্যে সিফাতের বিরুদ্ধে পাঁচটি এবং মুশফিকুরের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

জানা গেছে, গত শনিবার রাতে দোহার পৌরসভা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে একটি গ্যারেজে রেখে দলবদ্ধ ধর্ষণ করে কয়েক যুবক। পরে এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। গতকাল রোববার বংশাল ও নবাবগঞ্জ এলাকা থেকে আসামি সিফাত ও মুশফিকুরকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। তবে এখনো এক আসামি পলাতক।

শিক্ষায় দলীয়করণ বন্ধ ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ হবে সড়ক: ডিএনসিসি প্রশাসক

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার