হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিলু মিয়া (৪২) গজারিয়ার সুপরিচিত অহিদ মিষ্টান্ন ভান্ডারের মালিক অহিদ মিয়ার ছোট ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ থেকে গজারিয়ার বাড়িতে আসছিলেন জিলু। পথে পেছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে অজ্ঞাতনামা গাড়িটি পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই