হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রীর ‘আত্মহত্যা’

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে তাকিয়া তাসনিম নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে এ ঘটনা ঘটে।

নিহত তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন। তিনি তারামন বিবি হলের অষ্টম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

জাবির সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। লাশ এখনো হলের মধ্যেই আছে। তাকিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাঁরা এসে লাশ নিয়ে যাবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্পর্কের মনোমালিন্যের জেরে কক্ষের দরজা বন্ধ করে প্রেমিককে ভিডিও কলে রেখে তাকিয়া আত্মহত্যা করেছেন। ওই প্রেমিক তাকিয়ার বান্ধবীদের মোবাইল ফোনে কল করে দ্রুত কক্ষে গিয়ে তাঁকে উদ্ধার করতে বলেন। তবে তাঁরা সময় মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্তব্যরত চিকিৎসককে হলে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ