হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাবি প্রতিনিধি 

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। তাঁরা জানান, তিনি পড়ে গেছেন। আমি অবস্থা খারাপ দেখে তখনই তাঁকে এনাম মেডিকেলে পাঠিয়ে দিই। তাঁর মুখে ক্ষত ছিল এবং দাঁত ভাঙা মনে হচ্ছিল।’

নির্মাণাধীন গ্রন্থাগার ভবনটি নির্মাণ করছেন অনিক ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, এক শ্রমিক পড়ে গেছেন। হয়তো অসাবধানতাবশত হাঁটাচলা করতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। তারপর এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যাবেলা আমাকে জানানো হয়েছে তিনি মারা গেছেন।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমি বিষয়টি রাত ১১টার পর জানতে পেরেছি। এর আগে আমাকে জানানো হয়নি। আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদন্ত করে দেখব।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে