হোম > সারা দেশ > ঢাকা

শেষ দিনে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারিক কর্মজীবনের শেষ দিনে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই কর্নারে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বেশ কিছু বই প্রাধান্য পেয়েছে। 

পরে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি যাঁরা আসবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তাঁদের ভালো জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি তাঁদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখন হবে, তখন পরিপূর্ণভাবে লিখতে পারবেন।’ 

অবসর নিয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আমার কাজ শেষ। এখন অবসর জীবন যাপন করব। আমি একা একা কাটাব। কেউ সাক্ষাৎকার নিতে চাইলে দেব না। এ ছাড়া অবসরে গিয়ে সাংবাদিকদের মিস করবেন বলে জানান তিনি। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে