হোম > সারা দেশ > রাজবাড়ী

গোসলে নেমে যমজ বোনের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে টাপুর ও টুপুর নামে ১২ বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে

শিশু টাপুর ও টুপুর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হোসেন শেখের মেয়ে। 

টাপুর ও টুপুরের নানি আন্না বেগম বলেন, ‘ওরা যমজ দুই বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওদের বাবা-মায়ের ডিভোর্স হওয়ার পর দুজনই নতুন বিয়ে করে অন্যত্র বসবাস করছে। ওরা দুই বোন আমার কাছেই থাকত। আমি উপজেলার রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন অফিসে কাজ করার সুবাদে প্রতিদিনই তারা উপজেলা পরিষদের পুকুরের আশপাশে খেলাধুলা করত।’ 

আন্না বেগম আরও বলেন, ‘আজ স্কুলের পরীক্ষা শেষ করে প্রতিদিনের মতো খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসলের আবদার করে। আমি গোসল করতে নিষেধ করে কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একপর্যায়ে তারা দুই বোন গোসলে নেমে পড়ে। অনেকক্ষণ তাদের সাড়া শব্দ না পেয়ে ইউএনও অফিসে কর্মরত এক আনসার সদস্যকে একটু খোঁজ নিতে বলি। আনসার সদস্য পুকুরের কাছে গিয়ে দেখে দুজনের মরদেহ ভেসে উঠেছে। এরপর তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, যমজ শিশু দুটির পুকুরে ডুবে যাওয়ার খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে