হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরে সাপের দংশনে সৌদিফেরত যুবকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে সাপের দংশনে জাকের হোসেন (২২) নামের এক সৌদি আরবফেরত যুবকের মৃত্যু হয়েছে। জাকের পৌরসভার ভূয়ারপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নিহত যুবক কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গ্রামের ধর্মসভা শুনে গভীর রাতে বাড়ি ফেরার পথে সাপ তাঁর পায়ে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগে আসেনি।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে