নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা ৩৭ মিনিটের দিকে আগুন নিভে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটি।