হোম > সারা দেশ > ঢাকা

প্রয়াণ দিবসে জাবিতে মঞ্চস্থ সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকার সেলিম আল দীনের ১৬তম প্রয়াণ দিবসে মঞ্চস্থ হয়েছে তাঁর রচিত নাটক ‘স্বর্ণবোয়াল’। আজ শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক।

এর আগে সন্ধ্যায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আলম। এ সময় নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ফাহমিদা নবী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সেলিম আল দীনের গান পরিবেশন করা হয়। 

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে অমর একুশের পাদদেশ থেকে স্মরণ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। 

এ ছাড়া সকাল থেকেই সেলিম আল দীনের সমাধিস্থলে ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা জড়ো হতে থাকেন। পরে একে একে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, ভোর হলো, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা। 

পরে বেলা ৩টার দিকে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘শেষ নাহি যে’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমানের উপস্থাপনায় সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে