হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ কর্মকর্তা রাজ্জাক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা রাজ্জাক হাওলাদার ও তাঁর স্ত্রী জাফরিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সহকারী পরিচালক তানজিল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ৩২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, সহকারী পুলিশ সুপার হিসেবে সদ্য অবসরে যাওয়া রাজ্জাক হাওলাদারের স্ত্রী জাফরিন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। তিনি স্বামীর কাছে থেকে পাওয়া মিরপুর সেকশন-১৫ এর ডি ব্লকে ১২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের মূল্যের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করেছেন। সম্পদ বিবরণীতে শুধু দলিল রেজিস্ট্রি খরচ ২ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উল্লেখ করলেও ফ্ল্যাট নির্মাণ ও জমির মূল্য হিসাবে ২৪ লাখ টাকা বিনিময়ের বিষয়টি গোপন করেছেন। স্বামী আ. রাজ্জাকের কাছ থেকে দান সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটসহ দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ৭০ হাজার ২৩৮ টাকার সম্পদের তথ্য গোপনের মাধ্যমে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন জাফরিন। 

অন্যদিকে তাঁর সম্পদ বিবরণী যাচাইকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৫২২ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। যার মধ্যে ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৫৭৭ টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। অর্থাৎ ৫৮ লাখ ৫৩ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জনের গ্রহণযোগ্য কোনো উৎস দেখাতে পারেননি পুলিশ কর্মকর্তার স্ত্রী। 

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, মিসেস জাফরিনের স্বামী রাজ্জাক হাওলাদার পুলিশ সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশ বিভাগের চাকরিতে যোগদান করে প্রথমে ট্রাফিক ইন্সপেক্টর পরে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত থেকে অবসর গ্রহণ করেছেন। আর জাফরিন একজন গৃহিণী। তাঁর স্বামী পুলিশ বিভাগে চাকরি করার সুবাদে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থের দ্বারা তাঁর প্রত্যক্ষ সহায়তায় স্ত্রীর নামে ওই সম্পদ গড়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে দুদক ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

রাজধানীর শাহজাহানপুরের গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২, মিরপুরেই শতাধিক

রাজধানীর মগবাজারে পিকআপ-মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক স্বামী

পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ‘ভুয়া’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে মিলল খণ্ডিত ২ হাত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার