হোম > সারা দেশ > ঢাকা

রানাপ্লাজা ট্রাজেডি: সোহেল রানার জামিন স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারের রানাপ্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একইসঙ্গে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 

আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গতকাল মঙ্গলবার বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যাতে জামিনের একদিন পরই তা স্থগিত হয়।  

এর আগে গত বছর এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানাপ্লাজা ধসে নিহত হন হাজারের বেশি মানুষ। আহত হন কয়েক হাজার।  

ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলাটি করে পুলিশ। ভবন নির্মাণে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করার অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

রাজধানীতে বাসা থেকে মাথাবিহীন সাত টুকরা লাশ উদ্ধার

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: আত্মসমর্পণের পর একজনের জামিন, আরেকজনের আবেদন প্রত্যাহার

হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ

হাদি হত্যা মামলা: ১৪ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ইকরার আত্মহত্যা: যাহের আলভীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ জুন

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কারিনা কায়সারের তিনটি জানাজা হবে, রাত ১০টায় শহীদ মিনারে

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

রাজধানীর শনির আখড়ায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত