হোম > সারা দেশ > ঢাকা

শামীম মোল্লা হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার

জাবি সংবাদদাতা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সাইফুল ইসলাম ভূঁইয়া। 

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার দোহার থেকে তাঁকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা অলক কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অলক কুমার দে বলেন, ‘আশুলিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে ঢাকার দোহার এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করেছে।’ 

গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২ তম ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ৮ জন শিক্ষার্থীসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহত

পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যু

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ গ্রেপ্তার, মামলা ৫৫

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ