হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ, নয় প্রস্তাবনা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।

এতে উপস্থাপিত প্রস্তাবনা গুলোর মধ্যে হল- ’বিপ্লবের স্বীকৃতি’, ’অংশগ্রহণকারীদের সম্মান ও সুরক্ষা’, ’শহীদ ও আহতদের সম্মান’, ’শহীদদের জন্য ন্যায় বিচার এবং ঘাতকদের কঠোর শাস্তি’, ’ব্যক্তিগত অপরাধ ও গণবিপ্লপব আলাদা রাখা’। এছাড়াও ’রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার’, ’দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা’, ’ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিরোধে সাংবিধানিক নিরাপত্তা’ এবং ’জনগণের রক্ষণাবেক্ষণ’।

জুলাই বিপ্লব ঘোষণার পর মুগ্ধ মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী হয়ে বিএনএস সেন্টার পর্যন্ত যাওয়া হয়। পরে মুগ্ধ মঞ্চে এসে মিছিলটির সমাপ্তি হয়।

নৌকায় পারাপার: খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু অঙ্গীকারেই আটকে

নদীদূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রেসক্লাবের সামনে দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে অবরুদ্ধ শান্তা ফারজানা

বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উন্মোচন, চার আসামির জবানবন্দি

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে দুই ভাসমান মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

সংসদীয় ও বিচারব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামো এখনো গড়ে ওঠেনি: জহির উদ্দিন স্বপন

গোসলখানা থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, দুই শিক্ষক কারাগারে

১৩ বছরের মায়ের কোলেই থাকছে ৭ মাসের শিশু, স্থায়ী সিদ্ধান্ত পারিবারিক আদালতে

দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টায় সংঘর্ষের সূত্রপাত: জবি উপাচার্য