হোম > সারা দেশ > ঢাকা

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে কথা বলছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: ফেসবুক থেকে

শারদীয় দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা কঠোর হাতে দমনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

মোসলেহ উদ্দিন আহমদ জানান, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিয়ে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলেও সতর্ক করেন মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, এসব অপতৎপরতা ঠেকাতে ডিএমপির সাইবার টিম নিবিড়ভাবে নজরদারি করছে।

সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বা তথ্য শেয়ার না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত