হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিখোঁজের ১৭ দিন পর যুবকের লাশ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি

নিখোঁজের ১৭ দিন পর টাঙ্গাইলের কালিহাতীতে মকুল হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পারখী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মকুল হোসেন ওই এলাকার আবু হানিফের ছেলে। তিনি পার্শ্ববর্তী সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি বাজারে মেকানিকের কাজ করতেন।

নিহতের স্ত্রী লিমা আক্তার বলেন, গত ২৫ জানুয়ারি কালিহাতী যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান মকুল। পরে তিনি আর ফিরে আসেনি। শ্বশুর ও বাবার বাড়ির লোকজন কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ১৭ দিন পর স্থানীয় লোকজন কালিহাতীর পারখী এলাকার একটি বিলে হাত-পা বাঁধা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই লাশটি মকুলের বলে শনাক্ত করছেন তারা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে