হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল চার হাজার ৯২৫ জনে। আজ সোমবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন ও ৮৭ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, রায়পুরাতে পাঁচজন, বেলাবতে তিনজন, মনোহরদীতে একজন, শিবপুরে তিনজন ও পলাশ উপজেলায় ১৫ জন শনাক্ত হন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় দুই হাজার ৯৮২ জন, শিবপুরে ৪২৩ জন, পলাশে ৭৭০ জন, মনোহরদীতে ২৬১ জন, বেলাবোতে ২২৭ জন ও রায়পুরা উপজেলাতে ২৬২ জন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩১ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪১৪ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৩ জন। 

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশে ছয়জন, বেলাবতে সাতজন, রায়পুরায় আটজন, মনোহরদীতে চারজন ও শিবপুরে সাতজন। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে