হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে বাসায় আগুন: দগ্ধদের মধ্যে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন । 

মৃত রিনা বেগম(৫০) ওই বাসার মালিক মৃত ফুল মিয়ার ২য় স্ত্রী ছিলেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে আইসিইউতে মারা যান তিনি। তাঁর শ্বাসনালীসহ ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।  

উল্লেখ্য,  বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি-ব্লকের একটি বাসায় গ্যাস লাইনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়। এদের মধ্যে চারজনকে আইসিইউ ভর্তি করা হয়েছিল।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে