হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরে বিএনপির ৪০ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম খান, যুবদলের সদস্যসচিব হারুন, শ্রমিকদলের সদস্যসচিব জাফর মিয়া ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদলসহ ৪০ জন। 

টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা বিএনপির ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন নিতে আসেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘গায়েবি ও মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ওই নেতা কর্মীরা। উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলার বিএনপির ওই ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো