হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে এসআরবি-২। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে এসআরবি-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার এসআরবি-২-এর পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিন, দুজনকে সাত দিন এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক বাকি পাঁচজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এসআরবি-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে পাসপোর্ট সেবা নিতে আসা ব্যক্তিদের হয়রানি করে আসছিল। পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে চক্রটি গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট সরবরাহ না করা এবং জাল কাগজপত্র দিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ পায় এসআরবি-২।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগারগাঁও পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

মিরপুরে পুলিশের ধাওয়ায় রাস্তা থেকে সরলেন পোশাকশ্রমিকেরা

মিরপুর ও গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ