হোম > সারা দেশ > রাজবাড়ী

১৯ কেজির বোয়াল বিক্রি হলো ৪০ হাজার টাকায়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে পাবনার ঢালারচর এলাকার জেলে মৈজাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

ঘাট এলাকার জেলেরা জানান, বেশ কিছুদিন ধরেই পদ্মায় বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মৈজাল হালদার আজ সকালে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেললে তাঁর জালে বোয়ালটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই বেশ খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দেলোয়ার মৎস্য আড়তে নিয়ে যান মৈজাল হালদার। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

মৈজাল হালদার জানান, শুক্রবার সকালে কয়েকজন মিলে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে জাল তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে টেনে নৌকায় তুলতেই দেখা যায় সেটি বড় আকারের একটি বোয়াল।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি দেলোয়ারের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। পরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মা নদীতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে