হোম > সারা দেশ > ঢাকা

মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, দ্রুত হকারদের বিকল্প বসার ব্যবস্থা করা হবে। তবে মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না।

আজ সোমবার দুপুরে গুলশানে ডিএনসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রশাসক এসব কথা বলেন। এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন প্রতিনিধিদলের সদস্যরা।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘হকাররা আমাদের অংশ। হকারদের নির্দিষ্ট একটি স্থানে, বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। দ্রুত তাঁদের বিকল্প বসার ব্যবস্থা করা হবে।’

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে সরকারের। উচ্ছেদ হওয়া হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করার চেষ্টা করছে ডিএনসিসি।

প্রশাসক বলেন, ‘আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশ দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবেন এবং কেনাবেচা ভালো হবে।’

মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়েছে। এ পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, হকাররা ফুটপাত ছেড়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিলেন। সেখানে সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা ছিল না। উচ্ছেদ অভিযানের পর মানুষ জানতে পেরেছে, ফুটপাত তাঁদের চলাচলের জন্য ছিল। সাধারণ মানুষ এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।

জনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা

ইনডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা

আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল